শিরোনাম :
কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন।

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : ১২ ফেব্রুয়ারির নির্বাচনে  বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন জাতীয় সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়। তাকে মন্ত্রীসভায় সদস্য করার দাবিতে আজ রবিবার বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে বক্তব্য রাখেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন।
সুজন বলেন, পটুয়াখালী-৪ আসনটি দুইটি উপজেলা, তিনটি থানা, দুইটি পৌরসভার প্রশাসনিক কাঠামো নিয়ে বাংলাদেশের অন্যতম এবং বরিশাল বিভাগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এই আসনে কলাপাড়া উপজেলায় রয়েছে শের-ই-বাংলা নৌঘাটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী বিদ্যুৎ প্লান্ট, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস অবতরণ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, মৎস গবেষণা কেন্দ্র ও কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রম। এই জনপদকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য  এবিএম মোশাররফ হোসেনের মতো একজন সুদক্ষ, অভিজ্ঞ সংসদ সদস্যকে যে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি শতভাগ সফলকাম হবেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় ও নেতৃত্বের যোগ্যতায় এমন একজন সফল রাজনীতিককে আমরা মন্ত্রী হিসেবে পেলে এই জনপদ তথা দেশের মধ্য উপকূলকে অর্থনৈতিক উন্নয়নের করিডোরে পরিণত করতে সফলকাম হবেন। এই দাবিটি তিন লাখ ভোটারের প্রাণের দাবি।
উপকূলের মানুষ বিভিন্নভাবে অবহেলিত। অপার সম্ভাবনার এ জনপদের কাংখিত জনপ্রতিনিধি এবিএম মোশাররফ হোসেন-কে মন্ত্রী পরিষদে নিযুক্ত করার জোড় দাবি কলাপাড়া নাগরিক সমাজের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category