• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর দেহ তল্লাশি করে ১কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধারের পর তাকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ! ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ!

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ।

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা শহরের সাথে সদর উপজেলার উত্তরপাড়ের সুরমা ইউপি,জাহাঙ্গীর নগর ও রঙ্গারচর ৩টি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শহরের মধ্যবাজারের সুরমা নদীর চাদঁনী খেয়াঘাটে যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোঃ সুজন মাহমুদের নিজস্ব অর্থায়নে সুরমা নদীর পাড়ে অস্থায়ী ছাত্রী ছাউনীর টিনসেটের ঘর নির্মাণ করে এর উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও উদ্যেক্তা ও সমাজসেবক সুজন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন,মোঃ শফিক মিয়া,মোঃ আনুল মিয়া,মোঃ আফাজ মিয়া,মণির মিয়া,দুলাল,আলী আফতর ও বাবলু মিয় প্রমুখ।

সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সুজন মাহমুদ বলেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতায়। তাই শহরের চাদঁনীঘাট এলাকায় উত্তরপাড়ের তিনটি ইউনিয়নসহ দোয়ারাবাজার উপজেলার আরো দুটি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রায় ৫০ হাজার সাধারন মানুষ প্রতিদিন তাদের প্রয়োজনে একমাত্র এই খেয়াঘাট দিয়ে নৌকা পারাপার হয়ে সুনামগঞ্জ শহর, সিলেট ও ঢাকায় যাতায়াত করে থাকেন। কিন্তু খেয়া পারাপার হতে অনেক সময় গর্ভবর্তী মায়েরাসহ ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাড়িঁয়ে থাকতে দেখে নিজের অর্থায়নে একটি যাত্রী ছাউনী করে দিলাম। তিনি এখানে একটি স্থায়ী যাত্রীছাউনী নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category