♦রায়পুরা (প্রতিনিধি):
গতকাল রাতে [ ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ] রায়পুরা সার্কেল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে, রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজ্জাক @বোমা রাজ্জাক এলাকায় অবস্থান করছে। এই সংবাদ প্রাপ্ত হয়ে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এর নির্দেশনায় ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই শামসুল আলম এর নেতৃত্বে বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যগণ রাতে অভিযান পরিচালনা করে রায়পুরা থানাধীন দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর কুখ্যাত সন্ত্রাসী রাজ্জাক @বোমা রাজ্জাক (২৫), পিতা- হানিফা, সাং- চর মেঘনা, ইউপি- বাঁশগাড়ী, থানা- রায়পুরা, জেলা-নরসিংদীকে গ্রেফতার করতে সক্ষম হন।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, রাজ্জাক ওরফে বোমা রাজ্জাক এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার গ্রেফতারের সংবাদে জনমনে স্বস্তি এসেছে।
উল্লেখ্য, সন্ত্রাসী রাজ্জাক ওরফে বোমা রাজ্জাক এর নামে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন, মারামারি ইত্যাদি সংক্রান্তে ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারেও রায়পুরা থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে রায়পুরা, থানা সূত্রে জানা গেছে।
তথ্যসূত্র:
#রায়পুরা থানার প্রেস নোট।
বি.দ্র. এখানে উল্লেখ্য যে,(বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা,২৪ টি ইউনিয়ন অধ্যুষিত) রায়পুরাতে চলমান সংঘাত,মাদক-চাঁদাবাজি,খুন,চুরি-ডাকাতি,আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক নিয়ন্ত্রন, পুলিশের তালিকাভুক্ত দাগী ফেরারি আসামী সহ আদালতের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতারে বায়েজিদ বিন মনসুর ইতোমধ্যে নরসিংদি জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার এবং রায়পুরা সার্কেল শ্রেষ্ঠ সার্কেল, ওসি মজিবুর রহমান রায়পুরা থানা শ্রেষ্ঠ অফিসার -ইন- চার্জ( ওসি) হিসেবে জেলা পুলিশ প্রশাসন নরসিংদী কর্তৃক স্বীকৃতি অর্জন করেছেন)।