ক্রাইম ডেক্স:
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[11 April, 2026]
নরসিংদীর রায়পুরায় বরখাস্তকৃত সাবেক পুলিশ কনস্টেবল জুয়েল হত্যা মামলার অন্যতম আসামি জীবন মিয়াকে (রায়পুরার৩৪) গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল, ১১ই এপ্রিল, ২০২৬ রাত ০৮:৩০ ঘটিকায় রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর (রতনপুরা) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতোপূর্বে এই মামলায় গ্রেফতারকৃত আসামি মামুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই হত্যাকাণ্ডে জড়িত জীবন মিয়া (৩৪), পিতাঃ মোঃ কবির মিয়া, সাং- জগন্নাথপুর ময়না বাজার, থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ এর সম্পৃক্ততা পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে নরসিংদী ডিবি পুলিশের এসআই(নিঃ)/ মোবারক হোসেন এবং এসআই(নিঃ)/ জামিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম রায়পুরা উত্তর বাখরনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য গত ২৪ শে জুন, ২০২৫ তারিখে রায়পুরা থানা এলাকায় সাবেক পুলিশ কনস্টেবল জুয়েলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসী রুবেল ও তার সহযোগীরা। এই ঘটনায় রায়পুরা থানায় একটি হত্যা মামলা [মামলা নং-২৯(৬)২৫] রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারেও নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।
তথ্যসূত্র:
# Media cell,District police,Narsingdi.
11,April,2026.