• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল! গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার আশ্বাস! চোখ ভালো রাখতে প্রয়োজন ডায়াবেটিস-উচ্চ রক্তচাপের মতো রোগে সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী! ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত! নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার! রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত! চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে আটক ১১৫৪ কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৪ জনকে আটক করা হয়েছে! নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার! বাংলাদেশি ৬৫ জন • জমি-সম্পত্তি বিক্রি করে ইউরোপযাত্রা, ঠাঁই মিশরের কারাগারে! বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান সরকারের ৩০০০ কোটি টাকার দুর্নীতি আর বিমানবাহিনীর বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করায়, আজ এই ফ্লাইট লেফটেন্যান্ট,,, তাহসিফ সাউরির এমন পরিনতি নয় তো??

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজন-সমর্থকেরা!

Reporter Name
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তি মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, সিরাজ মোল্লাসহ হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তথ্য: Dhaka Post


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category