• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

পুলিশের অতিরিক্ত ডিআইজি ( সুপার নিউমারারি) আপেল মাহমুদ কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

অতিরিক্ত ডিআইজি ( সুপার নিউমারারি) সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক দরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল বুধবার ১৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ  সুপার মোহাম্মদ আপেল মাহমুদ এর বিরুদ্ধে কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর(৩খ)বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলার হুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে আরো জানানো হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ১২(১)বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধ অনুযায়ী খরপোষ ভাতা  প্রাপ্ত হবেন।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ভৈরবে তাঁর বাড়ি।তার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।বাবার নাম ছিদ্দিকুর রহমান সেন।তিনি ২৪তম বিসিএস পুলিশ ক্যাডারে বিশেষ  সুবিধা প্রাপ্ত হয়ে  চাকরি ভাগিয়ে নিয়েছিলেন, মেধার যোগ্যতায় নয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে থাকা কালীন তার বিরুদ্ধে বিভিন্ন হোটেল-মোটেল,পর্যটক,বিভিন্ন দোকান, যানবাহন,পর্যটন স্পট থেকে দৈনিক কয়েক লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে।

পুলিশ প্রশাসনে একজন অযোগ্য, অমেধাবী কর্মকর্তা হিসেবে আপেল মাহমুদ ছিলেন বলে পুলিশের একটি ঘনিষ্ঠ সূত্র “জনতার দেশ” কে জানিয়েছেন।

ভৈরবের একটি সূুত্র জানিয়েছেন,আপেল মাহমুদ এর বাবা,বীর মুক্তি যোদ্ধা ছিদ্দিকুর রহমান সেন  এবং সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান (ভৈরব) এর সাথে সুসম্পর্ক থাকায় তার এই নিয়োগ ও পদোন্নতি।তারা জানিয়েছেন,আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ বিভাগে আপেল মাহমুদ এর দাপট ক্ষমতা আর দাপট ছিল ঈর্ষনীয়।

ছবি: সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category