• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ! নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন!

পুরাতন গড়েয়া বাজারে সরকারি জায়গায় দোকান নির্মাণের অভিযোগ সত্বেও ক্ষমতার জোরে পুনরায় কাজ শুরু।

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রহমত আরিফ |ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ার পুরাতন গড়েয়া বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে গোল্ডেন সাহেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কয়েক মাস আগে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পরও ফের সেখানে দোকানঘর নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন গড়েয়া বাজারের সরকারি জায়গায় কয়েক মাস আগে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন গোল্ডেন সাহেব। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশে নির্মাণকাজ বন্ধ থাকার পর হঠাৎ করেই আবারও ওই স্থানে দোকানঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। সরকারি জায়গায় বন্ধ করে দেওয়া নির্মাণকাজ কীভাবে পুনরায় শুরু হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে কার অনুমতি বা নির্দেশে বন্ধ থাকা নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে, সেটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবেহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category