• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Headline
শীতকালীন শাক-সব্জিতে বাজার ভরপুর,মূল্য কমছেনা বিন্দু পরিমাণ! চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা! ইসরায়েলি সেনাবাহিনীর একজন মেজর নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো বর্বরতাকে সহ্য করতে না পেরে চাকুরী ছেড়ে দিয়ে নিজ দেশ পোল্যান্ডে পাড়ি জমিয়েছেন! সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে পাকিস্তান! হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন! ৪ দিনের জাপান সফর শেষে প্রধান মন্ত্রীর দেশে প্রত্যাবর্তন! সাইবার ক্রাইম থেকে নিঃস্কৃতির উপায়! সাজেকে সড়ক অবরোধের অষ্টম দিনেও কাটেনি অচলাবস্থা! শেখ হাসিনার দেশ ত্যাগের ভিডিও ধারণকারী বিমান বাহিনীর (অবসর প্রাপ্ত)কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাউসিফ সাউরির মৃত্যু রহস্যের জট খুলতে যাচ্ছে,মোবাইল ফোনে ডেকে নেয়া বন্ধু দীপ এখন পুলিশ হেফাজতে! আজকের আবহাওয়া ও অন্যান্য বার্তা!

নরসিংদীতে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকসহ ১০ লক্ষাধিক টাকা উদ্ধার!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শহরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে শরীফ ভূইয়ার একটি নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় এসআরবি-১১-এর ডগ স্কোয়াড। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।

সংবাদ সম্মেলনে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড, পিস্তলের ২৭ রাউন্ড এবং থ্রি নট থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, গোপন তথ্যে পরিচালিত এই অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তথ্যসূত্রঃ

এসআরবি-১১ এর সিপিএসসি নরসিংদীর প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category