• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
পথে বসার উপক্রমঃ গোবিন্দগঞ্জে টিএমএসএস (এনজিওর) প্রতারণার শিকার ক্ষুদ্র নারী উদ্যোক্তা! নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সং*ঘর্ষ, গু*লিতে যুবক নি*হত! নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে হত্যার হুমকি! রূপপুর পারমাণবিক প্রকল্পের ইউরেনিয়াম (পারমানবিক জ্বালানি) আজ নিরাপদে প্রকল্প এলাকায় পৌঁছেছে! সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন!

নওগাঁয় ​পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুরে অভিযান: ২২ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩।

Reporter Name
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

♦

মো: রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
​
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
​আজ রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৬নং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার তল্লা সর্বজান গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে রিপন পারভেজ (২৫), একই গ্রামের মোঃ সোহরাব প্রামানিকের ছেলে মোঃ সেলিম রেজা (২৫) এবং সাতঘরা গ্রামের মৃত শিবার ছেলে শ্রী সুতেষ (৬০)।
​পুলিশ জানায়, জেলাকে মাদক মুক্ত করার ধারাবাহিক প্রত্যয়ে পুলিশ সুপারের দিক-নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সাতঘরা গ্রামের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় মজুদ রাখা ২২ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে গ্রেফতার করা হয় ওই তিনজনকে।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ ও এলাকায় কেনাবেচা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
​নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category