ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি|জনতার দেশঃ
আজ ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ মিয়া জানান, দুপুর ১২ টার দিকে নতুন ভবনে নিচতলার ফ্লোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরী বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা, অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবু তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।