ডেস্ক রিপোর্ট | জনতার দেশঃ
২০২৪ সালের জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন করার কারণে সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং তার উপরের পদমর্যাদার ১৪৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তাছাড়াও ২০২৪ সালের ৫ আগস্ট এর পর কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে। এই ৬২জনের মধ্যে ৩১ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ;বাকি ৩১ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট ২০২৪ কেন্দ্রিক ঘটনায় কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক থাকার কারণে এএস পি এবং তার উপরের পদমর্যাদার ৫৭ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ৫৭ কর্মকর্তার মধ্যে বিভাগীয় মামলা ২৮ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থান কেন্দ্রিক বিভিন্ন ফৌজদারী মামলা, আদালতে দায়ের করা অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার ২৯ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তাদের মধ্যে উপ-মহা পুলিশপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ২ জনকে বাধ্যতামূলক অপসরে পাঠানো হয়েছে ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ও২ এর ২০২৫ সালের চারটি মামলার রায়ের ভিত্তিতে এএসপি ও তার উপরের পদমর্যাদার ১৩ কর্মকর্তার বিষয়ে বিভাগীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দণ্ডিত ৫ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকুরীচ্যুত করা হয়েছে।বাকি ৮ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু আছে।
তাছাড়া গণঅভ্যুত্থানের সময় সংগঠিত বিভিন্ন ঘটনার কারণে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে চাকুরী থেকে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে।
একই ঘটনায় আরও ৩০ পুলিশ পরিদর্শক এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
তাছাড়া গণঅভ্যুত্থানের পর পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।
তথ্যসূত্র:
# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ – ১ শাখা এবং পুলিশ -২ শাখার প্রজ্ঞাপণ পত্র।
# বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।
ছবিঃ
# সংগৃহিত।