• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline
চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১! সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা! আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ? ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি! নরসিংদী জেলা পুলিশের অভিযানে খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গোলাগুলির ঘটনায় জড়িত চিহ্নিত অপরাধী আবু লালকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার! নরসিংদীর উয়ারী-বটেশ্বর: এক দিনেই ঘুরে আসুন প্রাচীন দুর্গ-নগরী! কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত! টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যৌথ বাহিনীর অভিযানে ৫৭ জন উদ্ধার, গ্রেপ্তার ৩; অস্ত্র উদ্ধার! নওগাঁয় যমজ নবজাতকের একজনের খোঁজ নেই, বলাকা ক্লিনিকের ওয়ার্ড বয় আটক! ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা লে.জেনারেল আবু সালেহ মো: নাসিম!

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১!

Reporter Name
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

সাভারে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মুহিত সোবহান (২০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত সোবহান স্বীকার করেছে, জুলাই আন্দোলনের সময় এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিল সে।
সাভার ডিবির ওসি সাইদুল ইসলাম যুগান্তরকে জানান, গণঅভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের কাছে রাখে মুহিত। কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তবে সাভারের কোন থানা বা পুলিশ ফাঁড়ি থেকে গুলিগুলো লুট করা হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি মুহিত। তার বক্তব্যে অসংগতি থাকায় বিস্তারিত জানতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মুহিতের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে।

তথ্যঃ দৈনিক যুগান্তর।

ছবিঃ

সংগৃহিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category