• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১! সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা! আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ? ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি! নরসিংদী জেলা পুলিশের অভিযানে খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গোলাগুলির ঘটনায় জড়িত চিহ্নিত অপরাধী আবু লালকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার! নরসিংদীর উয়ারী-বটেশ্বর: এক দিনেই ঘুরে আসুন প্রাচীন দুর্গ-নগরী! কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত! টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যৌথ বাহিনীর অভিযানে ৫৭ জন উদ্ধার, গ্রেপ্তার ৩; অস্ত্র উদ্ধার! নওগাঁয় যমজ নবজাতকের একজনের খোঁজ নেই, বলাকা ক্লিনিকের ওয়ার্ড বয় আটক! ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা লে.জেনারেল আবু সালেহ মো: নাসিম!

কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত!

Reporter Name
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার(০৭ নভেম্বর) বেলা ১২ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে(পায়রা) এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কাইউম, কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো ইলিয়াস হোসেন, মহিপুর থানার এস আই জহিরুল ইসলাম, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী উৎপল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেং মং, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীগণ ও গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মারুফ বিল্লাহ খান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে শনিবার ভোরে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল দশটায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category