• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

ক্যান্সারে আক্রান্ত কনস্টেবল সাজ্জাদের চিকিৎসায় নওগাঁ জেলা পুলিশের, মানবিক সহায়তা এক লাখ টাকা সহায়তা প্রধান করলেন পুলিশ সুপার।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মোঃ রাফি হোসেন |নওগাঁ জেলা প্রতিনিধি:

দুরারোগ্য পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নওগাঁ জেলা পুলিশের কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের পাশে দাঁড়িয়েছে নওগাঁ জেলা পুলিশ। তাঁর চিকিৎসার জন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেন দুরারোগ্য পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহনে আর্থিক সংকট দেখা দেওয়ায় তিনি চিকিৎসা সহায়তার জন্য নওগাঁ জেলা পুলিশের কাছে আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের সহযোগিতায় তাঁর চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
আর্থিক সহায়তা প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
পুলিশ সুপার বলেন, “বিপদে ও সংকটে সহকর্মীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্বেরই অংশ। একজন সহকর্মী অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকলে তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর চিকিৎসায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
নওগাঁ জেলা পুলিশের এমন মানবিক উদ্যোগকে সহকর্মীদের প্রতি দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কর্মরত একজন পুলিশ সদস্যের কঠিন সময়ে জেলা পুলিশের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার বার্তাও আরও জোরালো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category