• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

ক্যান্টনমেন্ট থানার সেই বিতর্কিত ‘ওসি’ রাকিবুল হাসান এখন ডিবি হেফাজতে!

Reporter Name
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার |জনতার দেশ:
সরকার, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী নিয়ে  বিতর্কিত মন্তব্য সম্বলিত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেওয়া পুলিশ কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার   রাতে তাকে রাজধানীর মিন্টু রোডে (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই তাকে (ডিবি) কার্যালয় নেওয়া হয়েছে এবং যে কোন নিয়ম তান্ত্রিক ব্যবস্থা নেওয়ার পূর্বে এ ধরনের অনুসন্ধান সম্পন্ন করতে হয়। তবে অনুসন্ধানটি সুনির্দৃষ্ট ভাবে ডিবি করছে নাকি ডিএমপির অন্য কোন কমিটির অধীনে পরিচালিত হচ্ছে কিংবা ঠিক কোন সময় তাকে ডিবি  হেফাজতে নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি ওই পুলিশ কর্মকর্তা।
জানা গেছে পুলিশের এই পরিদর্শক রাকিবুল হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশের( ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

গত ১৬ সেপ্টেম্বর বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে । এই অডিওতে তাকে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে নিয়ে বিভিন্ন বিতর্কিত ও সমালোচনামূলক মন্তব্য করতে শোনা যায়। পুলিশের একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অডিওর কন্ঠস্বর ও বক্তব্য পরিদর্শক রাকিবুল হাসান এর বলেই তারা নিশ্চিত হয়েছে।
ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সার্বিক সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য উপস্থাপন করা হয়।

পাশাপাশি পুলিশ বাহিনীর ভেতরে বিভিন্ন পদে পদায়ন ও বদলির ক্ষেত্রে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের গুরুতর অভিযোগ তুলে ধরেন এই পুলিশ কর্মকর্তা।
এই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়ার পর জনতার  তীব্র সমালোচনার মুখে বুধবারই ক্যান্টনমেন্ট থানা থেকে তাকে প্রত্যাহার  করা হয়। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। যেখানে আদেশের পেছনে *প্রশাসনিক কারণ* উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব বক্তব্যের বিষয়ে বিভিন্ন ‘গণমাধ্যম’ রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

তথ্য সূত্রঃ
#ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশ।
#বিভিন্ন প্রিন্ট -ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।

*ইনসেটে ওসি রাকিবুল হাসান*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category