• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ! নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন!

উখিয়া পালংখালী সীমান্তে মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ।

Reporter Name
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার:

রবিবার ০৯ আগস্ট ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালীর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় আজ ৯ আগস্ট ২০২৬ রবিবার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশ এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে, উক্ত সিএনজিতে তল্লাশি চালিয়ে মায়ানমার হতে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ১৯ হাজার শলাকা ওরিস ও ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেটসহ পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category