শিরোনাম :
ইরান থেকে ইসরায়েল পর্যন্ত ক্ষেপণাস্ত্র পৌঁছানোর বাঁধা সমূহ। আমেরিকা-ইসরাইলী আগ্রাসনে নিহত মুসলিম বিশ্বের শীর্ষ নেতা গণ এর তালিকা। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইজিপির জিরো টলারেন্স নীতি। বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন।

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ফোরকানুল ইসলাম ,কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : “করব কাজ গড়বো দেশ সবার আগে কলাপাড়া” এ শ্লোাগন নিয়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের ৩৭ দফা নির্বাচনী অগ্রাধিকার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।
টিম ৯১’র আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন টিম ৯১’র সদস্য মাসুদ মনিরুল । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
টিম ৯১’র সমন্বয়ক মুশফিকুর রহমান বিশ্বাস লিটু’র সভাপতিত্বে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক লায়ন মনোয়ার হোসেন, সাবেক সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টিম ৯১’র রুমি কাওসার প্রমুখ।
আগামী নির্বাচনে কলাপাড়ায় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হলে পায়রা সমুদ্র বন্দরকে পুরোপুরি সচল, দেশি-বিদেশি বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি পায়রা বন্দরে শিল্প কলকারখানা স্থাপন, কুয়াকাটা পর্যটনকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র রূপান্তর করা। কলাপাড়ার অবকাঠামো ও সৌন্দর্য বৃদ্ধি করা, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধর দুপাশে বৃক্ষ রোপণ এবং খাস জমিতে বনায়ন, কৃষি ব্যবস্থার উন্নয়ন,  সবার জন্য চিকিৎসা,  দক্ষ যুবশক্তি তৈরি, খাল খনন,  শিক্ষা ব্যবস্থার জন্য পরিকল্পনা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, টিম ৯১ যে ৩৭ দফা আগামীর উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন,  বিএনপি ক্ষমতায় এলে তা অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবে। তিনি বলেন, পায়রা বন্দরে ১৬ হাজার কোটি টাকা বিগত সরকার খরচ করেছে।  কিন্তু বর্তমানে সরকার পায়রাকে গুরুত্ব না দিয়ে মাদারবাড়ি নিয়ে ব্যস্ত। বিএনপি ক্ষমতায় এলে পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে।
তিনি আরও বলেন,বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক পানির উচ্চতা বাড়ছে।  আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও টিম ৯১’র সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category