সারাদেশ
সর্বশেষ ১৪৩৩টি সংবাদদিনাজপুরের নবাবগঞ্জের উপজেলার সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা!
মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তারা সীতাকোট বিহার পরিদর্শন করেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক […]
দেশের কর্মক্ষম জনগোষ্ঠী কে দক্ষ মানব সম্পদে পরিণত করে বাংলাদেশকে একটি “মেনুফাকচারিং হাব” হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য–জাতি সংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান!
আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার সম্মান ও মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের লক্ষ্য। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের […]
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত!
মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, এমন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়েছেন। আজ (২৫সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার নাজিরপুর ধানদী কামিল মাদ্রাসায় এ কর্মসূচির […]
ফিল্মি কায়দায় সিএনজি থামিয়ে যুবককে জিম্মি, হাত-পা বেঁধে টাকা ও মোবাইল লুট!
খ ম জায়েদ হোসেন ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড থেকে সিএনজিচালিত অটোরিকশায় পীরবাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাগর নামে এক যুবক। ছিনতাইকারীরা তাঁকে জিম্মি করে হাত-পা বেঁধে প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বিশ্বরোড-পীরবাড়ি সড়কের সুহিলপুর বাজারসংলগ্ন […]
পাকিস্তান -আফগানিস্তান সীমান্তে ভয়াবহ পরিস্থিতিঃ দফায় দফায় বিমান হামলা ও ভারী গোলা বর্ষণ অব্যাহত!
আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশ: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘস্থায়ী সীমান্ত সংঘাত ও সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশের জেরে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পাকিস্তান, আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালালে এই পরিস্থিতি আরো জটিল রূপ নেয়। পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের কান্দাহার, পাকোতিয়া, এবং খোস্ত প্রদেশের মোট দশটি স্থানে সুনির্দৃষ্ট বিমান […]
