সারাদেশ
সর্বশেষ ১৪৩৩টি সংবাদনাসিরনগরের ৬ নারী; চেইন স্বর্ণের চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক!
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালে রোগীর ছদ্মবেশে ভিড় সৃষ্টি করে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ছয়জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়। রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ […]
ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!
মানবাধিকার ডেস্ক|জনতার দেশঃ ইয়েমেনের তাইজ শহরে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবরোধ ও জরুরি সরবরাহপথ বন্ধ করে দেওয়ায় ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। বিশেষকরে, কিডনি বিকল হওয়া রোগী, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা রোগী এবং ইনকিউবেটরে থাকা নবজাতকদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইয়েমেনভিত্তিক […]
ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!
আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশঃ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখে। এই পরীক্ষায় পাস করলে তাঁকে আবার প্রধানমন্ত্রীর পদে দেখা যাবে। ফেল করলে তাঁর রাজনীতির ইতি ঘটতে পারে। আর চলমান মামলার বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁকে যেতে হতে পারে কারাগারে। ৭৭ বছর বয়সী নেতানিয়াহুর ভাগ্যে কী আছে, তা নির্ধারিত হবে আগামী […]
সম্প্রতি মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির অপরাধ, বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ!
ডেস্ক রিপোর্ট | জনতার দেশঃ মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির অপরাধ, বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তাদের মরদেহের অবস্থান এবং বিচারের সময় আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না, তা জানতে চেয়েছে ঢাকা। গত ১৯ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় পাঠানো এক […]
সেরা লেখক সম্মাননা পেলেন কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ!
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ বাবুই শিশুসাহিত্য উৎসবে “পাখপাখালির ছড়া” গ্রন্থের জন্য সেরা লেখক সম্মাননা পেয়েছেন কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ। ২৪ অক্টোবর ২০২৬, শনিবার ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত *’শিশুসাহিত্য উৎসব ২০২৬’* এ এই সম্মাননা প্রদান করা হয়। রাজধানী ঢাকার শিশু একাডেমিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ এই সাহিত্য উৎসব […]
