অপরাধ।
সর্বশেষ ২৩০টি সংবাদমোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে!
ক্রাইম রিপোর্টার| জনতার দেশঃ রাজধানীর মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চাঁদা দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, মালামাল ও যানবাহন নিয়ে যাওয়া, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে জাহিদ রহমান জন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা এসব অভিযোগ করেছেন। তাঁদের দাবি, রাজনৈতিক […]
আশুলিয়ায় এক পোশাক শিল্প কারখানার কর্মকর্তার আকস্মিক মৃত্যু কে ঘিরে মালিক পক্ষ এবং নিহতের পরিবারের মধ্যে টানাপোড়েন!
স্টাফ রিপোর্টার | জনতার দেশঃ ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় অবস্থিত তৈরি পোশাক শিল্প গ্রুপ শারমিন গ্রুপের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গ্রুপটির মালিক ও মালিকের ছেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। তার ছেলে ও প্রতিষ্ঠানটির পরিচালক শারাফ হোসেন সহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা […]
কেন্দুয়ায় (নেত্রকোণা) জাসাস নেতাকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ!
কেন্দুয়া থেকে (বিশেষ প্রতিনিধি)শাহ আলী তৌফিক রিপনঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব সাদ্দাম আলম ভূইয়া তন্ময়কে (৩০) শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। হামলার পর অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) […]
নরসিংদীতে পুলিশের বিরুদ্ধে জব্দকৃত গাড়ির মালামাল খুলে বিক্রির অভিযোগ!
রায়পুরা প্রতিনিধি: নরসিংদীতে মামলার আলামত হিসেবে জব্দ করা একটি প্রাইভেটকারের দরজা, লাইটসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়া ও পরে সেগুলো বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। জানাযায়, ২০২৩ সালের একটি মাদক মামলায় ১০ কেজি গাঁজাসহ জব্দ করা ঢাকা মেট্রো-গ-১১-০৮৪০ নম্বরের সাদা রঙের করোলা প্রাইভেটকারটি নরসিংদী সদর মডেল থানায় রাখা হয়। যার মামলা নম্বর […]
নরসিংদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, আহত মা ও ভাই!
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অভিযুক্তের মা ও ভাই। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, শুক্রবার ভোরে উপজেলার ভারতেরকান্দি (পূর্বপাড়া) গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫) পেশায় রাজমিস্ত্রী শ্রমিক। এ ঘটনার পর থেকে […]
