ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
মাত্র ৭৫ মিনিট সময়ের ব্যবধানে ৩ বার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার ৩ অক্টোবর দিবাগত মধ্যরাতে সোয়া বারোটা থেকে রাত দেড়টার মধ্যে এই তিনটি ভূমিকম্প সংগঠিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র(ইএমএসসি)
(ইএমএসসির) তথ্য অনুযায়ী শনিবার রাত বারোটা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয় এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূকম্পন অনুভূত হয়।
মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়।
এতে করে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
অতঃপর রাত একটা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয় এতেও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।
ছবি:
সংগৃহিত।
সারাদেশ
৭৫ মিনিটের ব্যবধানে ৩ বার ভূমিকম্প রাজধানী ঢাকা সহ কেঁপে ওঠলো পুরো দেশ!
