সোমবার, 16 নভেম্বর 2026 · 06:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত!

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত!

 

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি।

সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটস্থ প্যারালাক্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, মানুষের নিরাপদ চলাচল ও সড়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাঃ জহিরুল ইসলাম এর উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটির পক্ষ থেকে নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ার লক্ষ্যে যে কাজের উদ্যোগ নিয়েছে, সেটা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নিরাপদ যাতায়াত, আমাদের সবার দায়িত্ব। সকলের সচেতন পথচলা নিশ্চিত করতে আসুন একসঙ্গে গড়ি নিরাপদ যাতায়াতের পরিবেশ।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ