সোমবার, 16 নভেম্বর 2026 · 01:39
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
মন্তব্য প্রতিবেদন

সাবেক এডিশনাল এসপি মনিরুল এবং তার স্ত্রী জাকিয়া পারভীন কে সম্পদের তথ্য জমা দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক)নোটিশ জারি, অতপরঃ নামের তথ্য বিভ্রান্তিতে গণমাধ্যম!

সাবেক এডিশনাল এসপি মনিরুল এবং তার স্ত্রী জাকিয়া পারভীন কে সম্পদের তথ্য জমা দিতে দুর্নীতি দমন কমিশনের  (দুদক)নোটিশ জারি, অতপরঃ নামের তথ্য বিভ্রান্তিতে গণমাধ্যম!

*মো: মাহবুবুর রহমান খান*

দুর্নীতি দমন কমিশন( দুদক)অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে (পিআরএল) ভোগরত মোহাম্মদ মনিরুল ইসলাম। এবং তার স্ত্রী জাকিয়া পারভীন এর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে। উল্লেখ তিনি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার। এস বি প্রধান  অতিরিক্ত আইজিপি মনিরুল  ইসলাম নন। অত্যন্ত দুঃখ জনক বিষয় হচ্ছে,দেশের শীর্ষ স্হানীয় গণমাধ্যম ইত্তেফাক সহ বেশ কিছু জাতীয় পত্রিকায় অতিরিক্ত আইজিপি এসবি প্রধান মনিরুলের ছবি ছাপিয়ে তথ্য বিভ্রান্তির সৃষ্টি করেছেন যা অজ্ঞতার বহি:প্রকাশ।বিশেষ করে একটি বাহিনী প্রধানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ৩ কোটি টাকা এটাও হাস্যকর।কমপক্ষে ৩ হাজার কোটি বা তার আরো ওপরে গ্রহণ যোগ্য হতো।

আজকের প্রতিপাদ্য বিষয় যাকে ঘিরে তিনি একজন এডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) পদ মর্যাদার।

তার এবং তার স্ত্রী জাকিয়া পারভীন এর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিয়ে দুদকের তলবি নোটিশ।
দু’দকের অনুসন্ধানে তাদের নামে প্রায় তিন কোটি টাকার অর্জিত স্থাবর-্অস্হাবর সম্পদ পারিবারিক ব্যয় ও গ্রহণযোগ্য আয়ের বিস্তারিত হিসাব বিবরণী ওঠে এসেছে।
দু’দক জানায় উভয়ের অর্জিত সম্পদ ও পারিবারিক জীবনযাত্রার ব্যয় খতিয়ে দেখতে পৃথক দুটি নোটিশ জারি করে সম্পদ বিবরণী দাখিল এর আদেশ অনুমোদন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারী পরিচালক পিয়াস পালের দাখিলকৃত প্রতিবেদনের আলোকেএমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম জানিয়েছেন।
দু’দকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের বিরুদ্ধে দু’দকের অনুসন্ধানে ৯৬ লাখ ৯৩ হাজার ২২৫ টাকার সম্পদের তথ্য মিলেছে। এরমধ্যে খবর সম্পত্তি ৬৩ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৩০ লাখ ৩৪ হাজার৪৭৫ টাকা।
অর্জিত এই সম্পদের পাশাপাশি ৪০ লাখ ৭৮ হাজার ১২৮ টাকার পারিবারিক ও জীবন যাত্রার ব্যয়। ফলে এ ব্যয় সহ তার অর্জিত ও ভোগ করা মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩০ লাখ  ৭১ হাজার ৩৫৩ টাকা।
অনুসন্ধানে তার গ্রহণযোগ্য বা বৈধ আয় সংক্রান্ত ২ কোটি ৩১ লাখ হাজার ৯৮০ টাকার সন্ধান পাওয়া গেছে। তবে ৫ লাখ ৭৯ হাজার ৩৭৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধানে মনিরুল ইসলামের স্ত্রী জাকিয়া পারভীনের নামে স্হাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার টাকার সম্পদে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকার স্হাবর।এবং ২৭ লাখ ৮০ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
অর্জিত সম্পদের বাইরে তার পারিবারিক ও অন্যান্য  ক্ষেত্রে ৭ লাখ ১৭ হাজার ৫০০ টাকার টাকার হিসাব পাওয়া গেছে। ফলে ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৫ লাখ ২৬ হাজার টাকা।

বিষয়টি  নিয়ে তথ্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মুদ্দা কথা এই মনিরুল সেই মনরুল নয়।টিভির পর্দা খুললেই যার হাস্যময়ী বদন দেখা যেত যিনি সমগ্র পুলিশ বাহিনীর মুখপাত্র হয়ে সব সময় কথা বলতেন সেই গোপালগঞ্জের মনিরুল ছিলেন পদ মর্যাদায় একজন অতিরিক্ত আইজিপি। মহা ক্ষমতাধর একজন পুলিশ কর্মকর্তা।

প্রতিবেদক-

সম্পাদক – প্রকাশক

দৈনিক জনতার দেশ।

 

টপিক: মন্তব্য প্রতিবেদন দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ