সোমবার, 16 নভেম্বর 2026 · 03:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

সরকার সমর্থিত ইয়েমেন সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ৭৪৪ টি হামলা করেছে এতে নিহত হয়েছে ২০০ হুতি যোদ্ধা!

সরকার সমর্থিত ইয়েমেন সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ৭৪৪ টি হামলা করেছে এতে নিহত হয়েছে ২০০ হুতি যোদ্ধা!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

ইরান সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে গতকাল মঙ্গলবার ২৪ ঘন্টায় মোট ৭৪৪ টি হামলা পরিচালনা করেছে ইয়ামেন সেনাবাহিনী।
এই অভিযানে ২০০ হতি যোদ্ধা নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা গেছে। নিহতের পাশাপাশি হুতি গোষ্ঠীর ৯০ টি সামরিক যানবাহন সহ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন ‘এর অংশ হিসেবে এই হামলাগুলো চালানো হয়েছে।
আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল আল নুজাইলি বলেছেন, ইয়েমেনের সেনাবাহিনীর যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আরটিলারি, রকেট লাঞ্চার এবং স্নাইপার ইউনিটগুলো এসব অভিযানে অংশ নিয়েছে।
হুতিদের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সুরক্ষিত অবস্থান, গোলা বর্ষণের স্থান, সৈন্য সমাবেশ, শক্তিশালী করন ইউনিট, এবং সরবরাহ পথ গুলোকে লক্ষ্য বস্তু করা হয়েছে এসব অভিযানে।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্রের ভাষ্যমতে, ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি সশস্ত্র বাহিনী তাদের আক্রমণ আরো জোরদার করেছে। যার ফল শ্রুতিতে পিছু হটতে বাধ্য হয়েছে হুতি যোদ্ধারা।
তিনি আরো জানান, ইয়েমেনের পূর্ব দক্ষিণ ও পশ্চিম ফ্রন্ট জুড়ে সরকারি বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এই মিলিশিয়া গুষ্টিটির রিজার্ভ বাহিনী স্থানান্তর করার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে এবং এ কারণে নতুন কোন এলাকা তারা দখল করতে পারছে না।
ইয়েমেনের সরকারি বাহিনী তাদের সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করছে উল্লেখ করে কর্নেল আল নুজাইলি জোর দিয়ে বলেন, হামলা গুলো কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
‘অপারেশন ডন অফ ইয়েমেন’ এর আওতায় কয়েকদিন ধরে তীব্র লড়াই চলার পর এই সর্বশেষ ঘোষণাটি পরিষ্কার হলো।

ছবি: সংগৃহীত ।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ