রবিবার, 15 নভেম্বর 2026 · 23:37
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় সংবাদ

সংঘর্ষের পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন!

সংঘর্ষের পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন!

স্টাফ রিপোর্টারঃ

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
আজ বুধবার সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা ঢাকা-আরিচা মহাসড়ক আবরোধ করেন।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন ‘সাভার-আশুলিয়ার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আশুলিয়ার পরিস্থিতি ভালো। তবে হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়তে বাধ্য হয়। এরপর শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।’
‘এখনো তারা সড়কে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে,’ যোগ করেন তিনি।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ