সোমবার, 16 নভেম্বর 2026 · 06:59
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

লাখো মানুষের সমাগমে চট্রগ্রামে পালিত হচ্ছে “ঈদে মিলাদুন-নবী (সা:)!

লাখো মানুষের সমাগমে চট্রগ্রামে পালিত হচ্ছে “ঈদে মিলাদুন-নবী (সা:)!

চট্রগ্রাম প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৬খ্রি. ১২ রবিউল আওয়াল চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ৫০ তম জশনে জুলুস ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হতে  হচ্ছে।”আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া” ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই জুলুসুে লাখো মানুষের ঢল নেমেছে।
এবারের ঐতিহাসিক জসনে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের  সিরিকোট দরবার শরীফের  সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ (র:আ:)। তার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ এবং শাহজাদা সৈয়দ মোহাম্মদ আকিব শাহ।
জানা গেছে, সকাল আটটায় নগরের ষোল শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ- এ “কাঁদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা “থেকে জুলুসটি শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে এবারে প্রায় ৫০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। জুলুসটি আলমগীর খানকা থেকে শুরু হয়ে বিবিরহাট  মোড় হয়ে ষোল শহর,টাইগারপাস, জিইসি মোড় ঘুরে  পুনরায় একই পথে ফিরে আহমদীয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে এসে সমবেত হবে।

জানা গেছে, দুপুর ১২ টায় জুলুস ময়দানে মূল মাহফিলে অনুষ্ঠিত হবে। মাহফিল শেষে নামাজ ও আখেরি মোনাজাত এর মাধ্যমে মুসলিম উম্মার শান্তি কামনায় অনুষ্ঠান শেষ হবে।

নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা :
জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)যে কোন আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার সম্পন্ন নিষেধ করেছে। জুলুস চলাকালীন কোন যানবাহনের হর্ণ  বাজানো এবং একমুখী চলাচল বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রায়১০,০০০ স্বেচ্ছাসেবক মাঠে রয়েছে  বলে আয়োজক কমিটির সূত্রে জানা গেছে।

 

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ