সোমবার, 16 নভেম্বর 2026 · 03:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশরাফ আলী!

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশরাফ আলী!

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে মীর আশরাফ আলীকে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়।
মীর আশরাফ ১৭তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
বগুড়া সদর উপজেলায় তার পৈত্রিক বাড়ি। আওয়ামী সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি তিনটি পদোন্নতি পেয়ে বাংলাদেশ পুলিশের একজন উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হন।
গত দুই বছর তিনি এসবি এবং সিটিএসবির ডিআইজি হিসেবে কর্তব্য পালন করেন। এজন্য তাকে ২০২৫ সালে রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত করা হয়। এরপর তিনি অল্প সময়ের জন্য রেলওয়ে রেঞ্জের ডিআইজি ক্রাইম অ্যান্ড অপারেশন হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিআইজি আশরাফ বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি সার্টিফিকেট অর্জন করেন।
বাংলাদেশ পুলিশে কর্মরত থাকাকালীন তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় উন্নততর বিদেশি প্রশিক্ষণ গ্রহণ করেন।
তথ্য: Jago News 24

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ