সোমবার, 16 নভেম্বর 2026 · 07:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

রাজধানীর তুরাগে পেশাদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাজু শেখ(৩৯) আটক।

রাজধানীর তুরাগে পেশাদার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রাজু শেখ(৩৯) আটক।

তুরাগ প্রতিনিধি :

রাজধানীর তুরাগে ১৭/০৮/২৬ইং রোজ সোমবার আনুমানিক রাত ১০ টা ২৫ মিনিটের সময়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মুহাইমিনুল ইসলাম লিমন, এএস আই মশিউল হক,এএসআই মিজানুর রহমান, এএসআই শাহীনুল বারী ফুলবাড়িয়া এলাকায় জনৈক আজিজ মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে চিহ্নিত পেশাদার মাদক কারবারি রাজু শেখ বয়স ৩৯ কে দুইশত দশ পিস(২১০) ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।

জানা যায়, রাজু শেখ পেশাদার একজন মাদক কারবারি, সে দীর্ঘদিন যাবত তুরাগ থানাধীন ফুলবাড়িয়া ও বামনারটেক নতুন রাস্তা এলাকা সংলগ্ন ঘনবসতিপূর্ণ বিভিন্ন বস্তি সহ এলাকার বিভিন্ন লোকের নিকট ইয়াবা বিক্রি করে আসছিল, তার গ্রামের বাড়ি মাগুরা জেলার আলকাদিয়া গ্রামে,তার পিতার নাম মৃত’ আইয়ুবআলী।বর্তমানে রাজু শেখ ফুলবাড়িয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত ছিল। এদিকে অনুসন্ধানে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, বামনারটেক এলাকায় জাহাঙ্গীরের রিকশার গ্যারেজ,বুলুর রিকশার গ্যারেজের অনেক লোকজন মাদক কারবারি থেকে শুরু করে উত্তরা স্কয়ার মার্কেট ভাংচুর সহ নানান অপরাধের সাথে জড়িত আছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, এ সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হলেও অজানা কারনে আসামীদের গ্রেফতার করছে না আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন।

মাদক কারবারি আটকের বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাজু শেখ একজন পেশাদার মাদক কারবারি, তার বিরুদ্ধে তুরাগ থানা সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে, রাজুর কাছ থেকে ২১০ পিস ইয়াবা পাওয়া গেছে, যাহার বর্তমান মূল্য ৬৩, ০০০ হাজার টাকা। মাদক কারবারী রাজু শেখের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রকিয়াধীন রয়েছে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ