সোমবার, 16 নভেম্বর 2026 · 05:54
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

মাদারীপুরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭!

মাদারীপুরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭!

সাব্বির আহমেদ,
স্টাফ রিপোর্টার,মাদারীপুর।।

মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা ডিবি ওসি মোহাম্মদ আবু নাইম।

তিনি জানান, পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানে এসব মাদক উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।

সোমবার বিকেল ও রাতে রাজৈর এবং মাদারীপুর সদর থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকায় উজ্জল হাওলাদারের টিনের তৈরি কাচারী ঘরে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় আসাদ মাতুব্বর (২৩), নবীন শেখ (২০) ও আলমগীর শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

আসাদ মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মৃত সাদের মাতুব্বরের ছেলে। নবীন শেখ শংকরদীপাড় (পাট্রাবুকা) গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে এবং আলমগীর শেখ বদরপাশা গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।

পরে রাতে মাদারীপুর সদর উপজেলার গৈদী এলাকায় সার্বিক ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় আফজাল জামান (২), মেহরাব হোসেন চয়ন (২২), শামীম মোল্লা (২৮) ও ফারদিন আহমেদ শুভ (২৮)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

আফজাল জামান মধ্য খাগদী গ্রামের হাসান জামানের ছেলে। মেহরাব হোসেন চয়ন একই এলাকার মাহমুদ হোসেন ভূইয়ার ছেলে। শামীম মোল্লা ঝিকরহাটি গ্রামের আফজাল মোল্লার ছেলে এবং ফারদিন আহমেদ শুভ বার্থি গ্রামের মৃত ফয়সাল সরদারের ছেলে।

দুটি অভিযানে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ