সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর জেলা পুলিশ বেতার বেইজ স্টেশনের বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ টেলিকম, রাজারবাগের ডিআইজি (এঅ্যান্ডএফ) এসএম ফজলুর রহমান।
রবিবার (৬ সেপ্টেম্বর ) মাদারীপুরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর ডিআইজি এসএম ফজলুর রহমান পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশ বেইজ স্টেশনের বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
