সোমবার, 16 নভেম্বর 2026 · 02:37
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা!

মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা!

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
গতকাল ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. বিকাল ১৭:০০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক দূর্গাপুর উপজেলার মজিবনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মজিবনগর এলাকাস্থ মোঃ আল আমিনের বসতঘরের ভেতর থেকে মাদক সেবনকালে নিম্নোক্ত ০২ জন ব্যক্তিকে আটক করা হয়।

*১। মোঃ আল আমিন (৩৮)*
পিতা: মোঃ হারিস মিয়া, সাং- মজিবনগর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোণা।
*সাজা:* ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/- (দুইশত) টাকা অর্থদণ্ড।

*২। মোঃ রাকিব মিয়া (২৬)*
পিতা: মোঃ ফজল হক, সাং- মজিবনগর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোণা।
*সাজা:* ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড।

অভিযানে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), দূর্গাপুর জনাব মোঃ মিজানুর রহমান আসামিদের দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত দণ্ড প্রদান করেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

> মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ