সোমবার, 16 নভেম্বর 2026 · 03:34
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ক্রাইম ডায়েরি

মহিপুরে কোস্ট গার্ড’র অভিযানে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ।

মহিপুরে কোস্ট গার্ড’র অভিযানে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ।

ফোরকানুল ইসলাম , কলাপাড়া  (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে পটুয়াখালীর মহিপুর থানার সদর মহিপুরে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড নিজামপুর ক্যাম্প। 
বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টার দিকে মহিপুর থানাধীন হাজীপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের আনুমানিক ১০ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড সবসময় তৎপর রয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ