রবিবার, 15 নভেম্বর 2026 · 23:23
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় সংবাদ

বৈরি আবহাওয়ার মাঝেও চট্টগ্রামে বিমানের ফ্লাইট স্বাভাবিক।

বৈরি আবহাওয়ার মাঝেও চট্টগ্রামে বিমানের ফ্লাইট  স্বাভাবিক।

আরাফাত চৌধুরীঃ চট্রগ্রাম,
আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। বুধবার (৮ জুলাই) সকাল থেকে বিমানবন্দরে কোনো অ্যারাইভাল বা ডিপার্চার ফ্লাইট বাতিল, বিলম্বিত কিংবা অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রয়েছে। নিয়মিত সময়সূচি অনুযায়ী আগমন ও প্রস্থান ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার প্রভাবে আগমন ও প্রস্থান করা প্রায় সব ফ্লাইট স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এ ছাড়া কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়।

তবে বুধবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ