রবিবার, 15 নভেম্বর 2026 · 23:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
রাজনীতি

বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক।

বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক।

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

সিলেটর এক আলোচিত রাজনীতির জনপদ বিশ্বনাথ। গত দুই দশকে স্থানীয় রাজনীতিতে যত আলোচিত-সমালোচিত ঘটনা ঘটেছে, তা দেশের অন্য কোন উপজেলায় ততটা ঘটেনি। একারণে দেশী-বিদেশী মিডিয়ার দৃষ্ঠি সব সময় বিশ^নাথের দিকে তাক করা থাকে। স্থানীয় রাজনীতিতে সর্বশেষ চমক দিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ুন কবিরের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের বলয়ে যোগ দিবেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।
বাংলাদেশের আলোচিত এক রাজনৈতিক জনপদ সিলেটের বিশ্বনাথ উপজেলা। প্রবাসী অধ্যূষিত এই জনপদে গত দুই দশকে স্থানীয় রাজনীতিতে নানান ঘটনা আলোড়ন সৃষ্ঠি করেছে, এরমধ্যে গত ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার রাজপথ থেকে গুম হন বিশ্বনাথের কৃতি সন্তান বিএনপির প্রভাভশালী নেতা এম. ইলিয়াস আলী। যার গুমের প্রকৃত রহস্য এখনও উম্মোচিত হয়নি। শুধু তাই নয় রাজণৈতিক কারণে রাজপথে ঝরেছে ৭টি তাজা প্রাণ।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ