বুধবার, 18 নভেম্বর 2026 · 00:08
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
সাতক্ষীরা সদর হাসপাতালের বড় বাবু আশিক নিয়াজের ভাগ্নে মাহমুদুল হাসান ধর্ষণ কাণ্ডে গ্রেফতার! · নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন, ২০০ মিটার দৌড়সহ চার ইভেন্টে অংশ নিলেন প্রার্থীরা! · কলাপাড়ায় গভীর রাতে গ্রামীন ব্যাংকে অগ্নি সংযোগের অপচেষ্টা! · আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ! · আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪ তম জন্ম দিন! · রক্তরোগ ও ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা: চীনের বিশেষায়িত হাসপাতালে আধুনিক সেল থেরাপি! · কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার! · দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন!
গণমাধ্যম

বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত।

বিশ্বনাথে ৩ সাংবাদিক  সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত।

মো:আফজাল,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে গতকাল১৬ জুন মঙ্গলবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের এক যৌথ সভা পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন সংগঠন যৌথভাবে সাংবাদিকতার মৌলিক বিষয়ে যথাক্রমে অপসাংবাদিকতা দূর করা, সাংবাদিকদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম. আর টুনু তালুকদার, বিশ^নাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল হাসান, হাবিবুর রহমান, আব্দুল্লাহ।

টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ