সোমবার, 16 নভেম্বর 2026 · 03:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
তথ্যপ্রযুক্তি

বিশ্বজুড়ে সাইবার হামলার শংকাঃসাইবার সিকিউরিটি নিশ্চিত কল্পে অনলাইন জালিয়াতি এবং হ্যাকিং থেকে প্রত্যেকের ডিজিটাল একাউন্ট এবং তথ্য সুরক্ষিত রাখা জরুরী!

বিশ্বজুড়ে সাইবার হামলার শংকাঃসাইবার সিকিউরিটি নিশ্চিত কল্পে অনলাইন জালিয়াতি এবং হ্যাকিং থেকে প্রত্যেকের ডিজিটাল একাউন্ট এবং তথ্য সুরক্ষিত রাখা জরুরী!

ডেস্ক রিপোর্ট| জনতার দেশঃ
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনলাইন জালিয়াতি বা হ্যাকিং থেকে নিজের ডিজিটাল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা জরুরি।
যেমন পাসওয়ার্ডে বড় ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের ( যেমনঃ # $, ℅, @ মিশণ রাখুন)।নিজের নাম, জন্ম তারিখ বা মোবাইল নম্বরের মতো সহজ তথ্য পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাংক অ্যাকাউন্ট এবং ইমেইল এর জন্য একই পাস ওয়ার্ড ব্যবহার থেকে বিরত থাকুন।
আপনার ফেসবুক জিমেইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ একাউন্টে অবশ্যই Two-Factor Authentication (2FA)বা দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু করুন।
এর ফলে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও আপনার ফোনে আসা ওটিপি বা সিকিউরিটি কোড ছাড়া প্রবেশ করতে পারবে না ।
সতর্কতাঃ
লটারি জেতা, কম মূল্যে পণ্য কেনা, কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার ভীতি প্রদর্শন করে কোন মেসেজ বা ইমেইলে আসার লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।
ব্যাংক বা কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিলেও ফোনে আসা ওটিপি (OTP) পিন (PIN)নম্বর বা পাসওয়ার্ড কাউকে মুখে বলা এবং শেয়ার করা থেকে বিরত থাকুন।
আপনার মোবাইল বা কম্পিউটারের অপারেটিং সিস্টেম (যেমন windows, Android, iOS) এবং ব্যবহৃত অ্যাপ গুলো সব সময় আপডেট রাখুন।
বর্তমানের পিএইচপি (PHP) নিরাপত্তা ত্রুটির মতো বড় বড় ঝুঁকিতে হ্যাকাররা মূলত পুরনো ও আনপ্যাচড সিস্টেমগুলোকে টার্গেট করে।
বাস টার্মিনাল, এয়ারপোর্ট বা রেস্টুরেন্টের ফ্রি পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে এ যুক্ত থাকা অবস্থায় কো ব্যাংক লেনদেন বা গুরুত্বপূর্ণ একাউন্টে লগইন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে বিশ্বস্ত ভিপিএন এর সহায়তা নিন।

টপিক: তথ্যপ্রযুক্তি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ