রবিবার, 15 নভেম্বর 2026 · 23:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নি*হত, স্ত্রী-কন্যা আহত।

বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নি*হত, স্ত্রী-কন্যা আহত।

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও কন্যা আহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল। এর আগে রবিবার (২ নভেম্বর) উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে এবং অভিযুক্ত সাইদুর রহমান তার আপন বড় ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই সাইদুর রহমান লাঠি দিয়ে ছোট ভাই সাইফুলকে আঘাত করেন। এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী ও কন্যাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। নিহতের স্ত্রী বাদী হয়ে সাইদুর রহমান, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ