সোমবার, 16 নভেম্বর 2026 · 03:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা!

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানা!

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা বারহাট্টা উপজেলা নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা দেন বারহাট্টা রায়পুর আলিফ ডেন্টাল কেয়ার নামে। আগে ডাক্তার লিখে সাধারণ মানুষদের অপচিকিৎসা দেওয়ার অপরাধে এক ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নেত্রকোণা বারহাট্টা রায়পুর ফকিরের বাজার
এলাকায় আলিফ ডেন্টাল কেয়ার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম বলেন: নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁত এর চিকিৎসা পরিচালনা করার অপরাধে ০১জন ব্যক্তিকে
আলিফ ডেন্টাল কেয়ার কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২৫,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া চেম্বার ও কার্যক্রম পুরোপুরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়। দাঁত চিকিৎসক হিসেবে পরিচয় দিতে গেলে বিডিএস ডিগ্রীর সনদ থাকতে হবে। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসক হতে হবে। যোগ্যতা না থাকলেও তারা বছরের পর বছর ধরে বারহাট্টা উপজেলা রায়পুর ফকিরের বাজার সু-সজ্জিত চেম্বার ও ডেন্টাল ইউনিট খুলে বিভিন্ন ভুয়া ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন।

তিনি জানান: আজ ভ্রাম্যমাণ আদালতে আলিফ ডেন্টাল কেয়ার ভুয়া চিকিৎসক মাহমুদুল হাসান শাহীন ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ