সোমবার, 16 নভেম্বর 2026 · 04:52
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

বাঞ্ছারামপুরে জলাতঙ্ক প্রতিরোধে ২০২টি পথকুকুরকে টিকাদান!

বাঞ্ছারামপুরে জলাতঙ্ক প্রতিরোধে ২০২টি পথকুকুরকে টিকাদান!

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা এলাকায় জলাতঙ্ক রোগের সংক্রমণ প্রতিরোধে পাঁচ দিনব্যাপী টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির আওতায় পৌর এলাকার ২০২টি পথকুকুরকে জলাতঙ্কের (রেবিস) টিকা দেওয়া হয়েছে।

গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়। পাঁচ দিনব্যাপী কার্যক্রমে পৌরসভার বিভিন্ন এলাকায় পথকুকুর শনাক্ত করে পর্যায়ক্রমে টিকা দেওয়া হয়।

পথকুকুরের মাধ্যমে জলাতঙ্কের সংক্রমণের ঝুঁকি কমানো, জনস্বাস্থ্য সুরক্ষা এবং এ রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

জলাতঙ্ক একটি মারাত্মক সংক্রামক রোগ। আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে এ রোগ মানুষের শরীরে ছড়াতে পারে। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করলে রোগটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই জলাতঙ্ক প্রতিরোধে কুকুরসহ সংশ্লিষ্ট প্রাণীকে নিয়মিত টিকাদানের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যসচেতনতার অংশ হিসেবে কুকুর বা অন্য কোনো সন্দেহভাজন প্রাণীর কামড় কিংবা আঁচড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে ফেলতে হবে। এরপর বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় জলাতঙ্কের টিকা ও অন্যান্য চিকিৎসা গ্রহণ করতে হবে।

বাঞ্ছারামপুর পৌরসভার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জলাতঙ্ক প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

#বাঞ্ছারামপুর #ব্রাহ্মণবাড়িয়া #জলাতঙ্কপ্রতিরোধ #পথকুকুর #টিকাদানকর্মসূচি #জনস্বাস্থ্য #ভোরেরকাগজ

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ