সোমবার, 16 নভেম্বর 2026 · 07:01
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

বহি:শত্রুর আক্রমণ প্রতিহত করতে ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র নির্মাণ ও স্থাপনের কাজ চলছে তীব্র গতিতে!

বহি:শত্রুর আক্রমণ প্রতিহত করতে ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র নির্মাণ ও স্থাপনের কাজ চলছে তীব্র গতিতে!

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশ:

ইরানে আরো বেশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরো দমে চলছে।
ইরান সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া( সা:)যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেলএলহামি সংবাদ মাধ্যমকে  জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও প্রতিস্থাপনের কাজ চলছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গত দুই দফা আরোপিত যুদ্ধে আকাশ প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম এবং শত্রুর বিভিন্ন ধরনের আকাশ যানের বিরুদ্ধে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, শত্রুর বিমান হামলা কার্যকর ভাবে মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর এই কমান্ডার আরো বলেন, আরোপিত  যুদ্ধ ইরানকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার সুযোগ দিয়েছে যা পরবর্তী যুদ্ধে কাজে লাগানো হয়েছে।

তিনি বলেন, তৃতীয় দফায় আমেরিকার চাপিয়ে দেয়া যুদ্ধ ইরানের সক্ষমতার কার্যকারিতা আরো স্পষ্ট হয়েছে। এই যুদ্ধে ইরান উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ ও কৌশলগত ড্রোন এবং শত্রুর যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আলহামি বলেন, বর্তমানে ইরান শতভাগ দেশীয় ক্ষমতার এবং প্রযুক্তির উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি যুদ্ধে কার্যকর প্রমাণিত প্রতিরক্ষা ব্যবস্থা গুলোর উৎপাদন আরো বাড়ানো হচ্ছে।।

তিনি দৃঢ়তার সাথে জানিয়েছেন, ইরানের ভূখণ্ড ও নিরাপত্তা রক্ষায় আমাদের যা যা করণীয় আমরা সব করতে প্রস্তুত।ইরান কারো কোন হুমকি ধামকি পরোয়া করেনা।যে যত শক্তি নিয়ে আমাদের ভূখণ্ডে হামলা করার চেষ্টা করবে আমরা তা দ্বিগুণ শক্তিতে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্রঃ

# তেহরান বার্তা সংস্হা ইর’না

# বিবিসি

# রয়টার্স

# আল-জাজিরা

ছবি: সংগৃহিত।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ