সোমবার, 16 নভেম্বর 2026 · 07:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে তাদের দক্ষতা উন্নয়ন ও আত্ন কর্মসংস্থানের লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ প্রদান, সনদপত্র বিতরণ ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস্ সরবরাহ অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এলুয়াড়ী ইউনিয়ন সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। বক্তব্য শেষে তিনি প্রশিক্ষনার্থীদের মাঝে ইলেকট্রিক টুলস্ ও সনদপত্র তুলে দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ন লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস, ফুলবাড়ী উপজেলা নির্র্বাহী অফিসার আহমেদ হাসান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ