রবিবার, 15 নভেম্বর 2026 · 23:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অনুরোধ করলেন এলডিপির চেয়ারম্যান( অবসরপ্রাপ্ত)কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অনুরোধ করলেন এলডিপির চেয়ারম্যান( অবসরপ্রাপ্ত)কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম।

স্টাফ রিপোর্টার :
লিবারেল ডেমোক্রেটিক পার্টি ( এলডিপি) চেয়ারম্যান কর্নেল ড. অলি আহমেদ বীর বিক্রম বলেছেন,আমি প্রধানমন্ত্রীকে তার এমপিদের সামাল দেয়ার অনুরোধ করবো। যদি সামাল দিতে না পারেন তাহলে প্রধানমন্ত্রী নিজেই বিপদে পড়বেন। এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা।
পাবলিক পাবলিক ইনভেস্টিগেশন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
কর্নেল অলি আহমদ বলেন, ১৯৯৬ সালে বিএনপির ১৪৩ জন আওয়ামীলীগের ৪০ জন মিলে মোট ১৮৩ জন একটি সংসদীয় ক্যু করতে চেয়েছিল।আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিল। আমি প্রথম দুইদিন রাজি হয়েছিলাম কিন্তু তৃতীয় দিনে আর রাজি হইনি। সেই দিন আমি বলেছিলাম, এমন বেঈমানি, মুনাফেকি আমি বেগম জিয়ার সাথে করতে পারব না। কর্নেল অলি আহমদ পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন তিনবার মন্ত্রী হয়েছেন। এই সময় ওই এমপিরা সংসদে একটি বিল আনতে চেয়েছিল মূলত তারা একটি ক্যু করতে চেয়েছিল।
এলডিপির চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে চেয়েছিলেন তিনি বলেছিলেন নির্বাচন করে ক্ষমতা আসলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন কিন্তু কিছু এম, পি তার কান ভারী করেছিল তাই আর স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া হয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে তার এমপিদের সামাল দেয়ার অনুরোধ করব তিনি যদি সামাল দিতে না পারেন তাহলে প্রধানমন্ত্রী নিজেই বিপদে পড়বেন। এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। কিন্তু এখন এমপিদের সাথে ডিসি,এসপিদের থাকতে হয় মিটিংয়ে। তাদেরকে রাখা কোনভাবেই ঠিক না। সবসময়ই এমপিদের কাছ থেকে দূরে রাখতে হবে। তাহলে মানুষ ন্যায়বিচার পাবে।
প্রধানমন্ত্রীর একাধিক সোর্স আছে, সেগুলোকে কাজে লাগানো উচিৎ। এলাকায় এমপি, দলীয় লোকজন কি ধরনের কর্মকাণ্ড করছেন কি ধরনের চাঁদা দাবি করছে এটা তো প্রধানমন্ত্রীরই দেখভালের দায়িত্ব বিষয়টিকে আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যায় জুলুমকারী এ ধরনের পাঁচ দশটা এমপিকে বাদ দিলে বিএনপি’র কোন ক্ষতি হবে না।
তথ্যসূত্র:
# দৈনিক আমার দেশ।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ