সোমবার, 16 নভেম্বর 2026 · 03:40
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বাংলাদেশ পুলিশ।

পুলিশের উর্ধতন আরো ১৬ জন কর্মকর্তা বাধ্যতা মূলক অবসরের তালিকায়!

পুলিশের উর্ধতন আরো ১৬ জন কর্মকর্তা  বাধ্যতা মূলক অবসরের তালিকায়!

ডেস্করিপোর্ট |জনতার দেশঃ

ফ্যাসিস্ট সরকারের  আমলে সুবিধা ভোগী এবং বিভিন্ন দুর্নীতি -অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে আরো১৬ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কে বাধ্যতা মূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।তন্মধ্যে   ৩ অতিরিক্ত আইজি ১৩জন ডিআইজি পদ মর্যাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভর যোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চত করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ১৬ জন কর্মকর্তার নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। চিঠিতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্হা নেয়ার অনুমোদন চাওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা মোতাবেক জনস্বার্থে এ ব্যবস্হা নেয়া হচ্ছে।এসব কর্মকর্তাদের অবসরে পাঠানোর বিষয়ে খুব শিগগিরই রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি  হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  সূত্রে জানা গেছে।

এর আগে গত জুলাই মাসে দু’দফায় ৫০জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
তা ছাড়া গত ৩ মে ১৭ জনকে  ২২ এপ্রিল একই বিধানে একই অভিযোগে ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজি কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
তথ্যঋণ
# দৈনিক আমার কাগজ, ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.♦

টপিক: বাংলাদেশ পুলিশ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ