সোমবার, 16 নভেম্বর 2026 · 03:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

নরসিংদীর রায়পুরা থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ ০২ জন সন্ত্রাসী গ্রেফতার!

নরসিংদীর রায়পুরা থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ ০২ জন সন্ত্রাসী গ্রেফতার!

ক্রাইম ডেস্ক | জনতার দেশঃ

গত ১৮/১০/২০২৬ খ্রি. রাতে রায়পুরা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকা হতে ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসী আড়িয়াল খাঁ নদীর উপর বাঘমারা নামক ব্রীজ দিয়ে মরজাল বাজারের দিকে যাবে। উক্ত গোপন সংবাদের প্রেক্ষিতে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর-এর নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান ও এসআই মোঃ রেজাউল করিমসহ রায়পুরা থানাধীন চর মরজাল গ্রামের আড়িয়াল খাঁ নদীর বাঘমারা ব্রীজে চেকপোস্ট পরিচালনাকালে রাত আনুমানিক ২১:৪৫ ঘটিকায় দুইজন মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশী করাকালে ১নং আসামী বিজয় মিয়া (২৩) এর কোমড়ের পিছনে পরিহিত হাফ প্যান্টে গোজা অবস্থায় ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন, যাহার পিছনে ইংরেজীতে NO70 লেখা আছে, ০১ (এক) রাউন্ড গুলি, যাহার পিছনে ইংরেজীতে A P 32 AUTO লেখা এবং ধৃত ২নং আসামী জুম্মন মিয়াকে (১৯) কালো রংয়ের রেজিঃ বিহীন SUZUKI মোটর সাইকেল এর ড্রাইভারের আসনে বসা অবস্থায় মোটর সাইকেল পাইয়া অস্ত্র-গুলি ও মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয় এবং মোটরসাইকেল আরোহী ১। মোঃ বিজয় মিয়া (২৩), পিতা-আব্দুল কুদ্দুস, মাতা-শেফালী বেগম, সাং-শিবপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ২। জুম্মন (১৯), পিতা-বিল্লাল হোসেন, মাতা-রুমা বেগম, সাং-গোপালপুর, ইউপি-উত্তর বাখরনগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমান ঠিকানা সাং-কালীকাপুর, ওয়ার্ড নং-১২, ভৈরব পৌরসভা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে আটকপূর্বক গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে রায়পুরা থানার এফআইআর নং-২৮, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬; জি আর নং-৪৭৭, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬; ধারা- 19(a)/19(f), The Arms Act, 1878; রুজু করা হয়।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি নজরদারি অব্যাহত আছে বলে রায়পুরা থানা সূত্রে জানা গেছে।

তথ্যসূত্রঃ

# রায়পুরা থানার প্রেস নোট।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ