সোমবার, 16 নভেম্বর 2026 · 03:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ক্রাইম ডায়েরি

নরসিংদীতে হানি ট্র্যাপের ফাঁদে জামায়াত নেতা।

নরসিংদীতে হানি ট্র্যাপের ফাঁদে জামায়াত নেতা।

​নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শিক্ষা চত্বর সরকারি কলেজ ও তৎসংলগ্ন বালুর মাঠ এলাকা কেন্দ্রিক একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ (প্রেমের ফাঁদ) চক্র সক্রিয় হয়ে উঠেছে। স্কুল, কলেজ বা মাদ্রাসার ছাত্রী সেজে এই চক্রের নারী সদস্যরা নরসিংদী সরকারি কলেজের আশেপাশে ঘুরাফেরা করে। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের মূল টার্গেট বানায়। বিশেষ করে প্রবাসী এবং বড় ব্যবসায়ীরাই এই চক্রের মূল লক্ষ্য।
​সম্প্রতি এই ভয়ংকর চক্রের শিকার হয়েছেন বাদুয়ার চরের জামায়াতে ইসলামীর নেতা মাজহারুল ইসলাম। জানা গেছে, ফাঁদে ফেলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানানোয় আরশিনগর এলাকায় তাকে বেদম মারধর করা হয়। মারধরের সেই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল হয়েছে), যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম ও ঠিকানা ইতিমধ্যে সাংবাদিকদের হাতে এসেছে। চক্রের মূল হোতাদের নাম, পরিচয় ও বাবার নামসহ বিস্তারিত তথ্য প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশের প্রস্তুতি চলছে। একই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
​সতর্কতা: অপরিচিত বা সন্দেহভাজন কারো সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা নির্জন এলাকায় মেলামেশার ক্ষেত্রে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।
জনসচেতনতায়:
দৈনিক জনতার দেশ অনলাইন নিউজ পোর্টাল।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ