সোমবার, 16 নভেম্বর 2026 · 04:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
শিক্ষা ও সামাজিক সচেতনতা

নরসিংদির নাসিমা কাদির মোল্লা স্কুল এন্ড কলেজের অভাবনীয় সাফল্যের গোপন রহস্য।

নরসিংদির নাসিমা কাদির মোল্লা স্কুল এন্ড কলেজের অভাবনীয় সাফল্যের গোপন রহস্য।

এডুকেশন ডেস্ক | জনতার দেশ :
নাসিমা কাদির মোল্লা স্কুল ও কলেজ দেশসেরা রেজাল্ট ফলাফলের পেছনে রয়েছে ৫১৮ জন শিক্ষার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ। সরকারের উচিত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাবস্তা নেওয়া কারন এটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা হলো একটা ব্যাবসা প্রতিষ্ঠান।

ইত্যবছর ২০২৬ সালে নরসিংদীর নাছিমা কাদের মোল্লা হাইস্কুল থেকে ৩৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। একটা শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ কীভাবে জিপিএ-৫ পায়? জিপিএ-৪ বা জিপিএ-৩ কেন নেই? এটাই এখন জনমনে প্রশ্নের কারণ।

ঐ স্কুলের দশম শ্রেণিতে কি ৩৮২ জন শিক্ষার্থীই ছিল? সবাই কি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল? নাকি প্রাক নির্বাচনী পরীক্ষায় কেবলমাত্র যারা জিপিএ-৫ পেয়েছিল তাদেরকেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছিল? বিষয়টি খতিয়ে দেখা দরকার।

জানা গেছে, দেশ সেরা ফলাফলের মূল রহস্য কোনো জাদুকরী শিক্ষাপদ্ধতি নয়, বরং এক নির্মম ছাঁটাই প্রক্রিয়া। এবার টেস্ট পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৯০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, যারমধ্যে জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৩৮২ জন। আর বাকি ৫০০-রও বেশি শিক্ষার্থীকে চূড়ান্ত বোর্ড পরীক্ষায় বসতেই দেওয়া হয়নি!

এটা খুবই ভয়াবহ অভিযোগ! মাননীয় শিক্ষামন্ত্রী Anm Ehsanul Hoque Milon বিষয়টিকে কীভাবে দেখছেন দেশ বাসীর বোধগম্য নয়। তবে এভাবে শিক্ষার্থীদের জীবন নষ্ট করে দিয়ে স্কুলের সুনাম বৃদ্ধির কোন যৌক্তিকতা আছে কি?
বিষয়টি খতিয়ে দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রশাসনিক উর্ধতন কতৃপক্ষের কাছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের সবিনয় অনুরোধ রইলো।

টপিক: শিক্ষা ও সামাজিক সচেতনতা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ