রবিবার, 15 নভেম্বর 2026 · 23:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ভর্তি ৪৮ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ভর্তি ৪৮ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

 

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ মো. দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো. দুলাল (৩৮) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কৃষ্ণপুর গ্রামের মিস্ত্রিবাড়ির মইনুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মেঘনা-গোমতী টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুটি চটের বস্তায় থাকা ১২টি পোটলা থেকে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় চার কেজি করে গাঁজা ছিল।

ঘটনায় সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আাইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ