সোমবার, 16 নভেম্বর 2026 · 06:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন!

তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন!

 

জেলা প্রতিনিধি|ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের তিতাস লোকেশন-সি এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) তিতাস-২৮ নম্বর কূপ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব মো. জিয়াউল হক।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (পেট্রোবাংলার একটি কোম্পানি) আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাসক্ষেত্র দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন ক্ষেত্র হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয় জ্বালানি চাহিদা পূরণে ভূমিকা রেখে আসছে। নতুন এই কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হওয়ায় দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে এর অবদান যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আয়োজনে: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ