সোমবার, 16 নভেম্বর 2026 · 04:35
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন!

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন!

রহমতআরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের গেদা পাড়ায় প্রচারণাকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাঁদের ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় গুণ—যাকে বুক দেখায়, তাকে পিঠ দেখায় না।” এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের সব দাবি পূরণ করব।”
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।।

বি.দ্র. এখানে উল্লেখ্য যে, মীর্জা ফয়সাল আমিন,রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ