সোমবার, 16 নভেম্বর 2026 · 03:35
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বাংলাদেশ পুলিশ।

গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন অ্যাডিশনাল ডিআইজির!

গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন অ্যাডিশনাল ডিআইজির!

 

মোঃ শিহাব উদ্দিন |(গোপালগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন। রোববার (৩০ আগস্ট) এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি। এর আগে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক সালামি দেয়।
পরিদর্শনের সময় অ্যাডিশনাল ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

টপিক: বাংলাদেশ পুলিশ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ